NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেসি-নেইমার নেই, হার দিয়ে নতুন বছর শুরু পিএসজির


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০৮ এএম

>
মেসি-নেইমার নেই, হার দিয়ে নতুন বছর শুরু পিএসজির

বিশ্বকাপ জয়ের পর থেকে লিওনেল মেসি আছেন আর্জেন্টিনাতে। পিএসজির সঙ্গে এখনো যোগ দেননি তিনি। ওদিকে আগের ম্যাচে লাল কার্ড দেখে নেইমারও নিষিদ্ধ ছিলেন এদিন। তাদের ছাড়াও অবশ্য পিএসজিতে আছেন কিলিয়ান এমবাপের মতো তারকা। তবে মেসি-নেইমারের শূন্যতাটা এমবাপে একা ঢাকতে পারবেন কী করে?

লিগের দ্বিতীয় অবস্থানে থাকা দল লেঁসের বিপক্ষে অন্তত তা পারেননি এমবাপে। ৩-১ গোলে হেরে বসেছে তার দল। যার ফলে নতুন বছরের শুরুতে ভেঙে গেছে পিএসজির প্রায় আট মাসের দীর্ঘ অপরাজেয় যাত্রাও। 

প্রতিপক্ষের মাঠে পিএসজি পিছিয়ে পড়েছিল ম্যাচের শুরুতেই। গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে ঘোল খাইয়ে প্রথম গোলটা আদায় করে নেন স্বাগতিক দলের প্রেমিস্লাভ ফ্রাঙ্কোভস্কি।

পিএসজি অবশ্য সমতা ফিরিয়েছে একটু পরই। মেসি-নেইমারদের ভীড়ে তেমন সুযোগ না পাওয়া হুগো একিতিকে করেন গোলটি। তবে সে সমতা পিএসজি ধরে রাখতে পেরেছে মোটে মিনিট বিশেকের মতো সময়। ম্যাচের ২৮ মিনিটে ডিফেন্ডার মারকিনিয়োসকে দ্বৈত লড়াইয়ে হারিয়ে, ডনারুমা নাগালের বাইরে দিয়ে করা শটে গোল করেন লইঁ ওপেন্দা।

দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজির জালে আরও এক গোল জড়ায় লেঁস। ওপেন্দার বাড়ানো বলে অ্যালেক্সিস ক্লদ-মরিসের গোল ৩-১ গোলে এগিয়ে দেয় স্বাগতিকদের। প্রথম গোলের জবাব দিলেও শেষ দুটোর জবাব আর দিতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। যে কারণে প্রায় আট মাস পর আবারও হারের কবলে পড়ে পিএসজি। গত ২০ মার্চ মোনাকোর কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি। 

এই হারের পরও অবশ্য ১৭ ম্যাচ শেষে পিএসজি আছে লিগের শীর্ষেই। তবে দুইয়ে থাকা লেঁসের সঙ্গে ব্যবধানটা কমে এসেছে দলটির। ৪৪ পয়েন্ট অর্জন করা প্যারিসিয়ানরা লেঁস থেকে এগিয়ে এখন মাত্র ৪ পয়েন্টে।