NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

খন্দকার মাহবুব হোসেনকে শেষ শ্রদ্ধা জানাল বিএনপি


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৬ এএম

খন্দকার মাহবুব হোসেনকে শেষ শ্রদ্ধা জানাল বিএনপি

ঢাকা: দলের ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রবিবার সকালে মরহুমের মরদেহ আনা হয়। এরপর তার কফিনে দলীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেতৃবৃন্দ।

মরহুমের প্রতি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে আমরা অত্যন্ত শোকাহত।

 

আমরা আমাদের একজন প্রিয় নেতা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি দলের জন্য দেশের জন্য, জনগণের জন্য, জাতীয়তাবাদী শক্তির পক্ষে এবং বিচারালয়ে তিনি উচ্চতর আদালতে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছেন। ’

 

মোশাররফ হোসেন আরো বলেন, ‘তার এই মৃত্যুতে যে ক্ষতি হয়েছে এটা পুরণ হওয়ার নয়। আইনজীবীরা তাদের আইনজীবী অভিভাবক হারাল। আমরা একজন জাতীয়তাবাদী আদর্শের একজন নেতাকে হারালাম। আমরা আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করেন। ’

মরহুমের ছেলে খন্দকার শামীম হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বাবার আত্মার জন্য সকলের কাছে দোয়া চান। পরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খানহ দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, কামরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, হাবিব উ্ন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, শাহ আবু জাফর, অ্যাডভোটেক রুহুল কুদ্দুস কাজল।

আরো উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন আলম, মাহবুবুল হক নান্নু, তাইফুল ইসলাম টিপু, আমিনুল হক, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নজরুল ইসলাম মোল্লা, মজিদ মল্লিক, মনীরুজ্জামান মুনির, আবদুস সাত্তার পাটোয়ারি, আবদুর রহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাপগার খন্দকার লুতফর রহমানসহ সহাধ্রিক নেতা-কর্মী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীরা।

গতকাল শনিবার রাতে বসুন্ধরায় এভারকেয়ার হসপিটালে চিকিতসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।