NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে মেট্রোরেল চলাচল বন্ধ


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৭:৪৭ এএম

>
বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে মেট্রোরেল চলাচল বন্ধ

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফাসুন আটকে গেছে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে। যার ফলে প্রতিদিনের মতো সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৈদ্যুতিক লাইনে ফানুস পড়েছে, বর্তমানে সেটির ক্লিনিং চলছে। এটি ম্যানুয়ালি করতে হয়, ওরা সবাই চেষ্টা করছে তবে কতক্ষণ লাগবে এটি এখনও বলা যাচ্ছে না। লাইনে ঢুকে হাতে বাঁশ নিয়ে এগুলো নামানো হচ্ছে। এটির এমন কোনও সুযোগ নেই যে ট্রেন চালিয়ে আসার সময় সেটি অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে।

 

dhakapost
১৫ টির মত পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে

তিনি আরও বলেন, ট্রেন সকাল থেকে চলাচল বন্ধ আছে। এখনো আমরা ট্রেন চালাতে পারিনি। সকালে সুইপিং ট্রেন একটু বের হয়েছিল। ওরা এসেই ফানুস দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। সুইপিং ট্রেন সকাল বেলা চালানো হয় এগুলো চেক করার জন্য।

 

এখন পর্যন্ত ১৫ টির মত পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে বলে জানান ডিএমটিসিএলের রক্ষণাবেক্ষণ কর্মচারী সাদ্দাম হোসেন। তিনি বলেন, সকালে ফানুসের বিষয়টি দৃশ্যমান হওয়ার পর থেকেই আমরা কাজ করছি। এখন পর্যন্ত ১৫টির মতো ফানুস অপসারণ করেছি। উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মূল লাইনে নেমে প্রতিটি জায়গায় চেক করা হচ্ছে। অপসারণের কাজ প্রায় শেষ হয়েছে।