NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

কলকাতা মেট্রো আর ঢাকার মেট্রো এক না : কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৬ এএম

কলকাতা মেট্রো আর ঢাকার মেট্রো এক না : কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কলকাতা মেট্রো আর ঢাকার মেট্রো এক না। ঢাকার মেট্রোরেল গুনগতমান ও টেকনোলজিতে অনেক এগিয়ে। ঢাকার মেট্রোরেলে শব্দদূষণ হবে না। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়েও আধুনিক।

 

 

 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের সময়ের মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পৌঁছে যাবে। টিকেট মেশিন নষ্ট হওয়ার বিষয়টি বাকা চোখে দেখার কিছু নেই। এটিতে অভ্যস্ত হতে আরো সময় লাগবে বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসছে। জুন জুলাই নাগাত ঢাকা গাজীপুর রেপিড বাস ট্রান্সপোর্ট চালু করা হবে।