NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জনগণের করের টাকায় হয়েছে মেট্রো রেল : অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩১ পিএম

জনগণের করের টাকায় হয়েছে মেট্রো রেল : অর্থমন্ত্রী

ঢাকা: জনগণের করের টাকায় মেট্রো রেল হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একে দেশের ‘মহা অর্জন’ বলে অভিহিত করেছেন।

আজ বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের করের টাকা দিয়ে আমরা আজ একটি মহাক্ষণ উপভোগ করছি। মেট্রো রেল দেশের মহা অর্জন। ’

মুস্তফা কামাল বলেন, 'বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে।

 

প্রতিবছর ১৪ থেকে ১৫ শতাংশ আমাদের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার কথা ভেবে আপনারা কর প্রদান করেন। কর দেওয়া কেবল দায়িত্ব নয়, ভালো কাজও বটে।

 

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করদাতারা কর কেন দেবেন তাদের কাছে এই প্রশ্নটা সব সময় থাকে। এখন তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। মেগা প্রকল্পগুলো তাদের চোখের সামনে এখন দৃশ্যমান। ’

ভালোবাসার মাধ্যমে করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, 'এনবিআর মনে করে কর প্রদানে আইনগত বাধ্যবাধকতা থাকলেও করদাতাদের তাতে বাধ্য করা যাবে না। করদাতারা যেন কর প্রদানে স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়, আমরা সেই কাজ করছি। একই সাথে কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। '

অনুষ্ঠানে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, 'কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের জন্য কর ব্যবস্থাপনা আরো অটোমেটেড করতে হবে।  মধ্যম আয়ের দেশে যেতে হলে করদাতার সংখ্যা অন্তত ১ কোটি ৮০ লাখে উন্নীত করতে হবে। '

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত, ক্রিকেটার সাকিব আল হাসান, সাংবাদিক শাইখ সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।

এনবিআর ২০২১-২২ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করেছে। সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৩ প্রতিষ্ঠান এবং অন্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠান রয়েছে।   সূত্র : বাসস।