NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট উন্মোচন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:২৫ এএম

মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট উন্মোচন

ঢাকা: দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার মেট্রো রেল উদ্বোধনী অনুষ্ঠানে এ নোট উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন। কাল থেকে স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

 

 

এর আগে আজ সকাল ১১টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাঠে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে সুধী সমাবেশে যোগ দেন তিনি।   

দেশের প্রথম মেট্রো রেলের সূচনা হচ্ছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর মাধ্যমে। অপেক্ষার পালা শেষ করে চালু হচ্ছে মেট্রো রেল। আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রী পরিবহনও শুরু হবে।   

দেশের প্রথম উড়াল মেট্রো রেলে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে পাঁচ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। ছয়টি কোচ সংবলিত প্রতিটি একমুখী রেলগাড়ি প্রতিবারে ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে থেমে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী পরিবহন করতে পারবে। মেট্রো রেলে অল্প সময়ে অধিকসংখ্যক যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এতে ছোট যানবাহনের ব্যবহার ব্যাপকভাবে কমবে।