NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জন্মদিনে সালমানের বাড়ির সামনে লাঠিচার্জ পুলিশের


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫১ পিএম

>
জন্মদিনে সালমানের বাড়ির সামনে লাঠিচার্জ পুলিশের

সালমান খানের ৫৭তম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন সকাল থেকেই ভিড় জমতে শুরু করে সালমানের অ্যাপার্টমেন্টের সামনে। সকলের ইচ্ছে একটাই, একবার চোখের দেখা দেখবেন প্রিয় তারকাকে। 

কারও হাতে ফুল, কারও হাতে কেক। কেউ আবার এসেছেন পোস্টার হাতে। সময় যত যেতে থাকে ভিড়ও তত বাড়তে থাকে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে, শেষ পর্যন্ত করতে হয় লাঠিচার্জ। 

প্রতি বছর নিজের ফার্ম হাউজে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন সালমান খান। কিন্তু, এ বছর সেই রেওয়াজ ভেঙে ভগ্নিপতি আয়ুশ শর্মার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যথারীতি বসেছিল তারকাদের চাঁদের হাট। 

রাতের পর্ব শেষ হতেই সকাল থেকে ভিড় জমতে শুরু করে সালমানের  অ্যাপার্টমেন্টে। সালমানকে এক ঝলক দেখার জন্য হাজারও লোকের জমায়েত। বাড়ির সামনে রাখা গার্ড রেল ফেলে দিলেন অনুরাগীরা। ততক্ষণে বাড়ির বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েছেন সালমান। তাতেই উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হলো পুলিশকে। 

কয়েক মাস আগে অভিনেতার প্রাণনাশের হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তার পর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা শুরু হয়েছে। সালমানের বাড়ির সামনে জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে।