NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:১৮ এএম

রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

ঢাকা: চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ার জানান, নতুন বছরের জানুয়ারি মাসের ৫ তারিখে সংসদ অধিদবেশন শুরু হবে।

 

সেখানে মহামান্য রাষ্ট্রপতি একটি বক্তৃতা করবেন। বক্তৃতা করে তিনি উদ্বোধন করবেন। এটি সাংবিধানিক বাধ্যবাধকতা। সাংবিধানিক বাধ্যবধকতার অংশ হিসেবে রাষ্ট্রপতি যে বক্তব্যটি রাখবেন সেটি মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হতে হয়। সেটি অনুমোদন দেওয়া হয়েছে।