NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

আ. লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে স্পিকারের অভিনন্দন


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৭ এএম

আ. লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে স্পিকারের অভিনন্দন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্পিকারসহ অন্যান্যরা।

আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ফুলেল শুভেচ্ছা জানানোর সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি ও শামসুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

 

 

এর আগে ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত হন।