NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

‘এতবার পার্টির দায়িত্বে থাকা ঠিক না, দুঃসময়ে মানা করিনি’


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১২:১২ এএম

‘এতবার পার্টির দায়িত্বে থাকা ঠিক না, দুঃসময়ে মানা করিনি’

ঢাকা: আওয়ামী লীগ শুধু জনগণের শক্তিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের আর কোনো শক্তি নেই; একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি। ’

আজ রবিবার দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

 

 

টানা দশবারের সভাপতির দায়িত্ব পাওয়ার পরদিনই সংগঠন গোছাতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

নতুন করে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ করা, সদস্য সংগ্রহ তদারকির জন্য বিভাগীয় টিমকে দায়িত্ব দেওয়া এবং তৃণমূলের ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তার পরও বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক চলতে থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে। ’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে, সংবিধান লঙ্ঘনকারী একেকজন শাসকের পকেট থেকে বের হওয়া দল; যারা ভাসমান। ’