NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

তৃণমূল নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার নির্দেশনা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১২:০২ এএম

তৃণমূল নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার নির্দেশনা

ঢাকা: আওয়ামী লীগ শুধু জনগণের শক্তিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টানা দশবারের সভাপতির দায়িত্ব পাওয়ার পরদিনই সংগঠন গোছাতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

নতুন করে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ করা, সদস্য সংগ্রহ তদারকির জন্য বিভাগীয় টিমকে দায়িত্ব দেওয়া এবং তৃণমূলের ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের আর কোনো শক্তি নেই; একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।

 

মানুষের আস্থা-বিশ্বাস; এটাই আমাদের বড় শক্তি। ’

 

আজ রবিবার দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তার পরও বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক চলতে থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে। ’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে, সংবিধান লঙ্ঘনকারী একেকজন শাসকের পকেট থেকে বের হওয়া দল; যারা ভাসমান। ’