NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেলসেতু, ট্রেন চলাচল বন্ধ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৩ এএম

>
বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেলসেতু, ট্রেন চলাচল বন্ধ

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। 

শুক্রবার (১৭ জুন) রাতভর টানা বর্ষণের ফলে বন্যার পানির স্রোতে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় রেল সেতুটির দুপাশের মাটি সরে গেছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়েছে হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি। 

শনিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে বারহাট্টা রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানীর সাথে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নেত্রকোনার সাথে ঢাকা-ময়মসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-ময়নসিংহগামী যাত্রীরা।