NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণে সক্ষম ইসি


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৬ পিএম

৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণে সক্ষম ইসি

ঢাকা: নতুন ইভিএম মেশিন না কিনলে ৫০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে  মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নতুন ইভিএম মেশিন ক্রয়ের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে, তা যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে।

 

 

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশন সচিবলায়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ।

সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিন দিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। আজ বিকেলে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। পরে শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।