NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফের যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি, নিহত ২


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৪ এএম

ফের যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি, নিহত ২

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের একটি চার্চে আবারও বন্দুকধারীর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ফেসবুকে আলাবামার পুলিশ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে।

এদিকে চার্চটি তার ওয়েবসাইটে জানিয়েছে, গির্জা একটি পটলাক নৈশভোজের আয়োজন করার সময় গুলির ঘটনা ঘটে।

পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, একজন একা আততায়ী চার্চে ঢুকে গুলি শুরু করে। এতে তিনজন আহত হয়েছেন এবং দুইজন মারা গেছেন। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।