NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ব্রাজিলে পেলের মতো সম্মান দিতে আমন্ত্রণ মেসিকে


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:১৫ পিএম

>
ব্রাজিলে পেলের মতো সম্মান দিতে আমন্ত্রণ মেসিকে

কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা দল একদিন আগেই পৌঁছেছে নিজ দেশে। বিমানবন্দরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন লিওনেল মেসিরা। এবারের বিশ্বকাপে নিজের প্রতিভা আর ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করেছেন মেসি। যে কারণে তার এমন নান্দনিক পারফরম্যান্সকে বিশেষ সম্মান দিয়ে চিরস্মরণীয় করে রাখতে চায় ব্রাজিল।

নিজ দেশ আর্জেন্টিনায় পা রাখার পর থেকেই শুভেচ্ছা, সংবর্ধনায় সিক্ত আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তবে এবার তিনি পেলেন ব্রাজিলের আমন্ত্রণ। পেলের দেশের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের হল অফ ফেমে মেসির নাম যুক্ত করতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অবশ্য গেল বছরই মারাকানার স্টেডিয়ামের ‘হল অফ ফেমে’ মেসির উজ্জ্বল উপস্থিতির জন্য তাকে সেখানে যেতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেবার সে ডাকে সাড়া দেননি মেসি। ব্রাজিলের আমন্ত্রণ গ্রহণ করে মেসি যদি মারাকানায় পা রাখেন তাহলে তৈরি হবে নতুন ইতিহাস।

এর আগে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে রয়েছে কিংবদন্তি পেলে, গ্যারিঞ্চা, রোনালদো নাজারিও, চিলির ইলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডি পেতকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরেউ, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পদচিহ্ন। হল অফ ফেমে অমর হয়ে রয়েছে তাদের কৃতিত্ব। মেসি আমন্ত্রণে সাড়া দিলে সেই তালিকাতেই জুড়ে যাবে তার নামও।