NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo
অভিনন্দনবার্তা

আর্জেন্টিনার সঙ্গে জোরালো সম্পর্ক চায় ঢাকা


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৭ এএম

আর্জেন্টিনার সঙ্গে জোরালো সম্পর্ক চায় ঢাকা

ঢাকা: ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেজ ক্যাফিয়োরোকে। দুটি চিঠিতেই আগামী দিনগুলোতে দুই দেশে আবাসিক কূটনৈতিক মিশন চালু ও আরো জোরালো সম্পর্ক গড়ার প্রত্যাশা তুলে ধরেছে বাংলাদেশ।

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিঠিতে আর্জেন্টাইন দলের জয়কে দৃষ্টিনন্দন বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ফুটবলের প্রতি আকর্ষণ ও ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশ ও আর্জেন্টিনার জনগণের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আর্জেন্টিনা ফুটবল দলের জয় বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছে।

প্রধানমন্ত্রী লিখেছেন, দুই দেশের জনগণের মধ্যে নজিরবিহীন ভালোবাসা ও আকর্ষণ জোরালো দ্বিপক্ষীয় সম্পর্কের পথ দেখিয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও বাংলাদেশ ও আর্জেন্টিনার জনগণ ফুটবলে একাকার। ’

কাতার লুসাইল স্টেডিয়ামে গত রবিবার রাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনার কথাও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি লিখেছেন, ‘গত (রবিবার) রাতে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস দেখে আপনি অবাক হবেন। ’

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে আর্জেন্টিনার জনগণ ও পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এই আনন্দের মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী মোমেন দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বন্ধুত্ব আরো গভীর করার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মোমেন লিখেছেন, ‘আমি আমাদের পারস্পরিক অগ্রাধিকারগুলো একত্র করতে এবং আগামী দিনে একে অন্যের রাজধানীতে মিশন খোলার জন্য ও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। ’