NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

যুব মহিলা লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:৩১ পিএম

যুব মহিলা লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

 

সম্মেলনে সভাপতিত্ব করছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করছেন।

 

এর আগে সকাল ৯টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে মহিলা লীগের নেতাকর্মীরা যোগ দেন।


এদিকে সম্মেলনে যোগ দিতে ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিটের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মাঠে অবস্থান করেন। সেখান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন তারাও।