NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
Logo
logo

ভারতকে অলআউট করতে না পারার আক্ষেপ তাইজুলের


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০১:৫৩ পিএম

>
ভারতকে অলআউট করতে না পারার আক্ষেপ তাইজুলের

ভারতের বিপক্ষে আজ বুধবার শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ভারতীয় দল সংগ্রহ করেছে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান। দিন শেষে ভারতের উইকেট সংখ্যা আরো বেশি হতে পারত। ৩ ক্যাচ মিস এবং স্ট্যাম্পে বল লেগেও বেল না পড়ায় আক্ষেপ ঝরেছে তাইজুল ইসলামের কন্ঠে। 

ম্যাচে শ্রেয়াস আয়ারের দুই ক্যাচ এবং চেতেশ্বর পূজারার এক ক্যাচ মিসের সঙ্গে যোগ হয়েছে পূজারার স্ট্যাম্পে বল লেগেও বেল না পড়ার দুর্ভাগ্য। প্রথমদিনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ৩ উইকেট পাওয়া স্পিনার তাইজুল। সেখানে কথা বলার এক পর্যায়ে অবশ্য ক্যাচ মিসের আক্ষেপ ঝরেছে তাইজুলের কন্ঠে। এমনকি জানালেন মিস হওয়া চান্সগুলো নিতে পারলে অসম্ভব ছিল না ভারতকে অলআউট করা।

যেমনটা বলছিলেন এই স্পিনার, ‘হ্যাঁ আমি এটা বিশ্বাস করি, এটা বলতে পারেন। আরো দশ-পনের ওভার বাকি থাকতে যদি আরো তখন ৫/৬ উইকেট পড়ে যেত। যদি আমরা সেই চান্সগুলো নিতে পারতাম তাহলে সম্ভব ছিল, অসম্ভব ছিল না।’

২২ রানে থাকা অবস্থায় ফিরতে পারতেন পূজারা। কিন্তু নুরুল হাসান সোহান নিতে পারেন নি তার তুলে দেওয়া ক্যাচ। এরপর সোহান মিস করেছেন আয়ারের ক্যাচও। তখন তার সংগ্রহে ৩০ রান। ক্যাচ মিস করেছেন পেসার এবাদতও, ৬৭ রানে ব্যাট করা অবস্থায় সেই আয়ারের ক্যাচ ছেড়েছেন সিলেটের এই পেসার।

প্রথম দিনের শেষ বিকেলে সাগরিকায় সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছেন চেতেশ্বর পূজারা। তাকে বোল্ড করে ফিরিয়ে দেওয়া তাইজুল বললেন, ‘এটা আপনার, আমার কাছে যেটা মনে হয় আর কি লাইন লেন্থটা খুব ভাল ছিল। হয়তো এমন কয়েকটা মিস করছে, তবে আউট হওয়া বলটা বেশি টার্ন করছে, বেশি সুক্ষও ছিল। যার জন্য ও সোজা হয়ে খেলেছে হালকা টার্নের কারণে স্ট্যাম্পে হিট করছে।’