NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

জুতা পায়ে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৮ এএম

জুতা পায়ে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

ঢাকা: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপচে পড়া ভিড়। তবে কালের বিবর্তনে বদলে যাচ্ছে শ্রদ্ধা নিবেদনের ধরন। স্মৃতিসৌধের বেদিতে সবাইকেই জুতা পায়ে উঠতে দেখা যায়। 'স্মৃতিসৌধের মর্যাদা রক্ষার্থে জুতা ও স্যান্ডেল পরে উঠবেন না'-অন্যান্যবার স্মৃতিসৌধের সামনে এ ধরনের সাইনবোর্ড থাকলেও এবার তা দেখতে পাওয়া যায়নি।

 

 

 

বুধবার সকাল ৭টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুলেল শ্রদ্ধা জানান। এরপর সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত করা হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে ভিড় করেন। এ সময় সাংগঠনিক ব্যানার, স্লোগান ও সেলফি তুলতেই অনেককে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।  

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। এরপর অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন বেদিতে উপস্থিত হয়। সকাল পৌনে ৯টার দিকে বিএনপিসহ তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে হাজির হন।

নিরাপত্তার স্বার্থে সকাল থেকেই স্মৃতিসৌধসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা দেখা যায়। প্রবেশপথের বিভিন্ন স্থানে তল্লাশির ব্যবস্থা রাখা হয়।

পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর এ দেশের প্রথম শ্রেণির সব বুদ্ধিজীবীকে হত্যা করে। সেই শহীদ বুদ্ধিজীবীদের সম্মান জানাতে প্রতিবছর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালিত হয়।