NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাবা হচ্ছেন রাম চরণ, পোস্টে সুখবর দিলেন চিরঞ্জীবী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

>
বাবা হচ্ছেন রাম চরণ, পোস্টে সুখবর দিলেন চিরঞ্জীবী

প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেতা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোনিদেলা। পরিবারের নতুন অতিথি আগমনের কথা ঘোষণা করলেন রাম চরণের বাবা অভিনেতা চিরঞ্জীবী। ট্যুইটারে পোস্ট করে জানান দিলেন সেই খুশির বার্তা।                    

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন তারকা অভিনেতা চিরঞ্জীবী। ক্যাপশনে লেখেন, 'শ্রী হনুমানজির আশীর্বাদে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে উপাসনা ও রাম চরণ তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে।'                                                                                                       

একই পোস্ট শেয়ার করেছেন রাম চরণ। সঙ্গে করজোড় ও লাল হার্ট ইমোজি। সোশ্যাল মিডিয়া ভরেছে কমেন্টে। সবাই শুভেচ্ছা জানিয়েছেন। কোনো কোনো অনুরাগী লিখেছেন, ‘খুদে মেগা পাওয়ার স্টারের আবির্ভাব’ হতে চলেছে। 

জুন মাসে, উপাসনাকে নিয়ে রাম চরণ পাড়ি দেন এক অজানা গন্তব্যে তাদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করতে। বিমানবন্দর থেকে তাদের একসঙ্গে একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী প্রজেক্ট ‘বুচি বাবু সানা’র ঘোষণা করেন অভিনেতা। এই ছবির হাত ধরে পরিচালকের সঙ্গে প্রথম কাজ রাম চরণের। শোনা যাচ্ছে এটি একটি স্পোর্টস ড্রামা।