NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিতর্কিত আম্পায়ারিং শেষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম

বিতর্কিত আম্পায়ারিং শেষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক: চার দিনেই মুলতান টেস্ট জিতে নিল ইংল্যান্ড। আজ সোমবার ২৬ রানের এই জয়ে তারা তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলল। যদিও আজ বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার, যা পাকিস্তানের বিপক্ষে গেছে। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকা সাউদ শাকিল আদৌ কট বিহাইন্ড হয়েছিলেন কিনা- সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।

 

পাকিস্তানে ২৬ টেস্ট খেলে এটা ইংল্যান্ডের মাত্র ৪র্থ জয়। তাছাড়া এই প্রথম পাকিস্তানের মাটিতে টানা দুই টেস্ট জিতল ইংলিশরা।

 

জয়ের জন্য আজ চতুর্থ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫৭ রান। হাতে আছে ৬ উইকেট। শাকিল অপরাজিত ছিলেন ৫৪ রানে। তবু এই ম্যাচ হেরে গেল পাকিস্তান! দিনের শুরুতেই মজো রুটকে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন ফাহিম আশরাফ (১০)। এরপর শাকিল ও মোহাম্মদ নাওয়াজ (৪৫) দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু লাঞ্চের একটু আগে দুজনকেই বিদায় করেন মার্ক উড।  দুজনই আউট হন লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে।  

কিন্তু শাকিলের (৯৪) আউট নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। আম্পায়ার আলিম দারের সফট সিগন্যাল ছিল আউট। টিভি রিপ্লে দেখেও থার্ড আম্পয়ার সেই সিদ্ধান্ত বহাল রাখেন। কিন্তু রিপ্লে দেখে মনে হয়েছে, বল অলিভার পোপের গ্লাভসবন্দি হওয়ার আগে মাটি স্পর্শ করেছে। ধারাভাষ্যকার মাইক আথারটনও বলেছেন, কিপারের গ্লাভস পুরোপুরি বলের নিচে ছিল না। এরপরই পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। তাদের শেষ ৫ উইকেটের পতন হয় ৩৮ রানের মাঝে। সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক জিতেছেন ম্যান অব দা ম্যাচের পুরস্কার।