NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সাংবাদিককে হেনস্তা : সেই পুলিশ সদস্য ক্লোজড


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৮ এএম

সাংবাদিককে হেনস্তা : সেই পুলিশ সদস্য ক্লোজড

ঢাকা: জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিককে হেনস্তাকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়। তিনি কনস্টেবল মো. শাহিনুর রহমানের অপেশাদার আচরণের জন্য তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

গতকাল রবিবার সংসদ ভবনের সামনে বেসরকারি টেলিভিশন নাগরিক টিভিতে ‘লাইভ চলাকালে’ সিনিয়র সাংবাদিক সাইদ আরমানের বুম কেড়ে নেন ওই পুলিশ সদস্য। এ ঘটনার প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।