NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্যারিসে মরক্কো-ফ্রান্স সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:২০ এএম

প্যারিসে মরক্কো-ফ্রান্স সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আর্ন্তজাতিক ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিজয়ে আনন্দ উদযাপন করতে প্যারিসের রাস্তায় নেমেছিল ফ্রান্স ও মরক্কোর সমর্থকরা। একপর্যায়ে সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, ফ্যান্সের রাজধানী প্যারিসের শঁজ এলিজেতে বিজয় উদযাপনের সময় বিশৃঙ্খলা দেখা দিলে বাধা দেয় পুলিশ। মরক্কো ও পর্তুগালের মধ্যকার ম্যাচের পরপরই হাজার হাজার সমর্থক প্যারিসের ঐতিহাসিক ওই স্থানে জড়ো হয়।

 

পতাকা উঁচিয়ে স্লোগান দিতে থাকে তারা।

 

পরে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরো কয়েক হাজার সমর্থক সেখানে যোগ দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এক ভিডিওতে দেখা গেছে, উভয় দলের সমর্থকরা পুলিশি হামলার প্রতিবাদে দোকান ও মোটর সাইকেলে ভাঙচুর চালিয়েছে ও আগুন ধরিয়ে দিয়েছে। অ্যাভিনিউ দে ফ্রিদলঁদ এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  

পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।
সূত্র: রয়টার্স।