NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

আর্জেন্টিনার ম্যাচের সময় সাংবাদিকের মৃত্যু!


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ১১:১৪ পিএম

>
আর্জেন্টিনার ম্যাচের সময় সাংবাদিকের মৃত্যু!

ইনজুরি সময়ের অন্তিম মুহূর্তে নেদারল্যান্ডস সমতা এনেছে। সবার আকর্ষণ মাঠে। এর কিছুক্ষণের মধ্যেই লুসাইল স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের জটলা। আমেরিকার সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল হঠাৎ অসুস্থ বোধ করেন । তার প্রাথমিক চিকিৎসার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তাকে দোহার সবচেয়ে বড় হাসপাতাল হামাদে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। 

বিশ্বকাপ কাভাররত অবস্থায় সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গ্র্যান্টের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি ফুটবল বিশ্বে অত্যন্ত পরিচিত ব্যক্তি ছিলেন। ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপ কাভার করে আসছেন। ৮ বিশ্বকাপ কাভার করায় তিনি ২৯ নভেম্বর বিশ্ব ক্রীড়া সাংবাদিকদের সংস্থা এআইপিএস থেকে সম্মাননা পেয়েছিলেন। 

মেইন মিডিয়া সেন্টারে আমেরিকান ও তার সতীর্থ সাংবাদিকদের মাধ্যমে জানা যায়, তিনি কিছু দিন যাবত অসুস্থ বোধ করছিলেন। গত কয়েকদিন অনেক পরিশ্রম করেছিলেন তিনি। এজন্য শারীরিক অসুস্থতা বোধ করায় মেইন মিডিয়া সেন্টারে অবস্থিত মেডিকেল সেন্টারে চিকিৎসাও নিয়েছিলেন। তাঁর সতীর্থদের ধারণা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। আমেরিকার ফুটবল ফেডারেশনও হার্ট অ্যাটাককে কারণ হিসেবে উল্লেখ করেছে। 

তিনি আমেরিকার ও বিশ্ব ফুটবল নিয়ে অনেক ভালো প্রবন্ধ লিখেছেন। বিশেষ করে নারী ফুটবল নিয়ে তাঁর অনেক ভালো রিপোর্ট রয়েছে।