NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দুজনেরই সিদ্ধান্ত বিয়ে করব না: নুসরাত ফারিয়া


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৮ এএম

>
দুজনেরই সিদ্ধান্ত বিয়ে করব না: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয় এই নায়িকার। কথা ছিল, ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। মাঝে দুইবার ডিসেম্বর এলো আবার চলেও গেল কিন্তু বিয়ের সানাই আর বাজল না।

কারণ কী? জানতে চাইলে ফারিয়ার সহাস্য জবাব, ‘এত জানার দরকার কী? ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা— এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না।’

তবে নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি পাত্র-পাত্রী দুজন মিলে নিয়েছেন সেটাও জানা গেল অভিনেত্রীর কথায়। ফারিয়া বলেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না। জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনও হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

‘আশিকী’ অভিনেত্রীর বক্তব্য, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’

দুই বছর আগে নুসরাত ফারিয়া আংটিবদলের খবর দেন এই ছবিটি দিয়ে
দুই বছর আগে এই ছবিটি দিয়ে ফারিয়া তার আংটিবদলের খবর দেন

ফারিয়ার সংযোজন, ‘হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠান্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’

বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয় ফারিয়ার মনে। তার কথায়, ‘আশেপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।’