NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ, ঢাকায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০২:১৬ এএম

নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ, ঢাকায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি

নিউইয়র্ক: ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশী হামলা, দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার’র প্রতিবাদে ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে ডাইভার্সিটি প্লাজায় বিএনপি ও শ্রমিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন।  এসময় উপস্থিত নেতা-কর্মীরা বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ করেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব বদিউল আলম, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসিমউদ্দিন (ভিপি) প্রমুখ ক্ষুব্ধ নেতা-কর্মীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ ডিসেম্বর) অপরাহ্নে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভের কর্মসূচিতে সকলকে যোগদানের আহবান জানান।

কর্মসূচি থেকে বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনের আলোকে স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, শহিদুল ইসলাম শিকদার এবং বদরুল খান আজাদ, যুগ্ম সদস্য-সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমেদ, মোফাজ্জল ভূইয়া, আবুল কালাম, মোস্তফা আহমেদ,যুক্তরাষ্ট্র যুবদলের ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, সিদ্দিকুর রহমান, এম এ মান্নান প্রমুখ।