NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

এবারের ঈদে ছুটি চার দিন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১২ এএম

>
এবারের ঈদে ছুটি চার দিন

সাপ্তাহিক একদিন আর ঈদের তিনদিন মিলিয়ে এবারের পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের চার দিন ছুটি মিলছে। 

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিনদিন সরকারি ছুটি। এর আগের দিন (৮ জুলাই-শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 

ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ- ঈদুল ফিতর ও ঈদুল আজহা। জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।