NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০৭:১০ এএম

>
দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার মধ্যকার ‘সিস্টার সিটি এগ্রিমেন্ট’ সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়াও দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার ঐতিহাসিক স্থাপনাগুলোকে জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে দুই দেশের পারস্পরিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া আগামীদিনে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীরতর হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এসব তথ্য জানিয়েছেন।