NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

এলএনজি সরবরাহে আগ্রহী ইতালি


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৪ এএম

>
এলএনজি সরবরাহে আগ্রহী ইতালি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে ইতালির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইনি এসপিএ। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা।

বুধবার (৭ ডিসেম্বর) সচিবালয়ের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোকার্বন প্রোডাকশন ও এলএনজি ইত্যাদি বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।

ইতালির রাষ্ট্রদূত বলেন, রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইনি এসপিএ বাংলাদেশের টেকসই জ্বালানি ব্যবস্থায় অবদান রাখতে অনুসন্ধান, এলএনজি, বায়ো এবং ট্রেডিশনাল পরিশোধন কার্যকলাপ, বায়ু, জলবায়ু সংরক্ষণ, হাইড্রোজেন ও নব প্রযুক্তি বিষয়ে কাজ করতে চায়।

আলোচনায় হাইড্রোজেন ফুয়েল ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির সহযোগিতা কামনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন,একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় কর্মকর্তা পর্যায়ে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় করলে উভয় দেশ উপকৃত হবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক হতে পারে।

আলোচনায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।