NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ : কাদের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০০ পিএম

বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ : কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসমাবেশ সমাবেশে পরিণত হয়। আর আমাদের সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে।

 

আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাস প্রস্তুত হয়ে যান।

 

ওবায়দুল কাদের বলেন, ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারে না। তারা নাকি সরকার পতন করবে। বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, অনেকে অমুক ভাই, তমুক ভাইকে মেন্টেইন করে। মেন্টেইন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার সততা-সাহস। ডিসিপ্লিন মেন্টেইন করতে হবে।