NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি ফের করোনায় আক্রান্ত


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৫ পিএম

>
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি ফের করোনায় আক্রান্ত

দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার নিজের করোনায় আক্রান্ত হওয়ার এই তথ্য জানিয়েছেন তিনি।

অ্যান্থনি বলেছেন, সোমবার দুপুরের দিকে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ায় তিনিবাসা থেকে সরকারি দপ্তরের দায়িত্ব সামলাবেন বলেও জানিয়েছেন।

গত অক্টোবরে কোভিড-আক্রান্ত ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।

এক বিববৃতিতে অস্ট্রেলীয় এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি অসুস্থ যে কাউকে পরীক্ষা এবং তাদের পরিবার ও প্রতিবেশীদের সুস্থ রাখার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বনে উৎসাহিত করছি।’

আগামী ১২-১৩ ডিসেম্বর পাপুয়া নিউগিনিতে দু’দিনের সফরে যাওয়ার কথা রয়েছে অ্যান্থনি আলবানিজের।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি। করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ আসার পর চলতি বছরের শুরুর দিকে ফেডারেল নির্বাচনী কিছু প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত ছিলেন তিনি। পরে তার দল লেবার পার্টি ওই নির্বাচনে জয় লাভ করে।