NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

ড্রেসিংরুমে নার্ভাস ছিলেন লিটন


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০১:৪০ পিএম

>
ড্রেসিংরুমে নার্ভাস ছিলেন লিটন

ভারতের বিপক্ষে রোববার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ১ উইকেটে জয়ের পর মানুষ ফুটবল বিশ্বকাপের উন্মাদনাই ভুলে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টাইগারদের নিয়ে চলছিল প্রশংসার বাণী। এই ম্যাচে জয় নিশ্চিতের আগে অবশ্য বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ছিলেন ভীষণ নার্ভাস। শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য জুটিতে জয়ের পর অবশ্য খুশি তিনি।

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে টাইগার এই অধিনায়ক বললেন, ‘এখন খুব খুশি। ড্রেসিংরুমে বসে খুব নার্ভাস ছিলাম। শেষ ৬-৭ ওভারে মিরাজের ব্যাটিং উপভোগ করেছি। সিরাজ ও শার্দুল মাঝ ওভারে খুব ভালো বোলিং করেন এবং ম্যাচের গতি নিজেদের দিকে সরিয়ে দেন।’

লিটন যোগ করেন, ‘আমি এবং সাকিব ভাই যখন ব্যাট করছিলাম তখন আমরা ভেবেছিলাম যে আমরা এটা সহজে তাড়া করতে পারব। কিন্তু আমরা দুজনেই আউট হওয়ার পর লক্ষ্যটা কঠিন হয়ে গেল এবং ভারত সত্যিই ভালো বোলিং করল। পরবর্তীতে মিরাজের অসামান্য ইনিংসে জয়।’

এদিকে ব্যাট হাতে দলকে জয় এনে দেওয়ার পর ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। পুরস্কার গ্রহণ করতে গিয়ে এই অলরাউন্ডার বললেন, ‘আমি সত্যিই খুশি এবং উত্তেজিত। কেবল এক জায়গায় ফোকাস করে এগোতে চাচ্ছিলাম। এবং সেই কৌশলটিতে বিশ্বাস করার কথা ভাবছিলাম। আমি জানতাম যে আমাকে কেবল ২০ বল ব্যাট করতে হবে। এছাড়া বল হাতে উইকেট টু উইকেট বোলিং করার চেষ্টা করেছি। এটা আমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত।’