NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশের নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৯ এএম

>
বাংলাদেশের নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন

আনুষ্ঠানিকভাবে এবারই প্রথমবারের মতো কোনো সিরিজের আগে অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস। সেটাও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। নতুন দ্বায়িত্ব পেয়ে শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলার সংবাদ সম্মেলন কক্ষে মুখোমুখি হলেন সাংবাদিকদের। জানালেন, অধিনায়কত্ব পেয়ে তিনি রোমাঞ্চিত।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াই শুরু রোববার। তার আগে নতুন দ্বায়িত্বটা পেয়ে লিটন বললেন, ‘প্রথমত ধন্যবাদ বিসিবিকে আমাকে এই সুযোগটা দিয়েছে, অধিনায়কত্ব করার জন্য। আমি এক্সসাইডেট, একটা বড় সিরিজে অধিনায়কত্ব দেওয়ার জন্য। চেষ্টা করবো আমার যতটুক সামর্থ্য আছে সব দিয়ে।’

অধিনায়কত্ব পেয়ে নতুন করে কোনো দায়িত্ব বাড়লো কিনা, সংবাদ সম্মেলনে সেটার জবাবও দিলেন লিটন নিজেই, ‘একজন প্লেয়ার হিসেবে যখন খেলি তখনো যে দায়িত্ব থাকে... আর এখন অধিনায়ক হিসেবে একটা দায়িত্ব অতিরিক্ত থাকবে যে সবাইকে গাইড করা। এর থেকে বেশি কিছু না।’

লিটন এবারই প্রথম অধিনায়কত্ব পেয়েছেন বাংলাদেশের হয়ে কোনো সিরিজের আগে। দলের নেতৃত্ব পাওয়ার পর সতীর্থদের সঙ্গে কোন সঙ্গে কথা হয়েছে কিনা সেটা নিয়েও মুখ খুললেন তারকা এই ওপেনার, ‘অনুশীলন তো দুই-তিনদিন ধরে করছি, নরমালি যেরকম কথা হয় ঐ ধরণের কথা হচ্ছে। অতিরিক্ত কোনো কথা এখনো হয়নি।'

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।