NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০১:০৮ পিএম

ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের গাড়িচাপায় রুবিনা আক্তার নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম আজহার জাফর শাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

 

২০১৮ সালে বিদেশে ছুটি নিয়ে পুনরায় কাজে যোগদানসংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে চাকরিচ্যুত করে।

 

নিহত রুবিনা আক্তার ফার্মগেটের তেজকুনিপাড়া এলাকায় থাকতেন। শুক্রবার বিকেলে তিনি তাঁর দেবরের সঙ্গে মোটরবাইকে করে হাজারীবাগ তাঁর ভাইয়ের বাসার উদ্দেশে রওনা হন। পথে শাহবাগ মোড় পার হলে ওই শিক্ষকের প্রাইভেট কার তাদের মোটরবাইককে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে পড়ে যান। ওই অবস্থায় গাড়িটি টিএসসি মোড় হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত চলে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট কারটিকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ে এসে আটক করেন এবং চালককে গণপিটুনি দেন। এরপর রুবিনা ও জাফর শাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিক্যালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু হয়।  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে আহত অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।