NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

বাংলাদেশের ৬ ক্রিকেটার থাকছে আইপিএলের নিলামে


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৮:২৩ এএম

>
বাংলাদেশের ৬ ক্রিকেটার থাকছে আইপিএলের নিলামে

এবারের (২০২৩) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের জন্য সবমিলিয়ে ৯৯১ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে সর্বোচ্চ ক্রিকেটার রয়েছেন ভারতের ৭১৪ জন। এছাড়া বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৭৭ জন। এই বিদেশিদের তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছেন ৬ জন ক্রিকেটার। 

আইপিএলের নিলামে টাইগারদের কোন ৬ জন ক্রিকেটার থাকছেন, যদিও তাদের নাম এখনো প্রকাশ করেনি আইপিএল কতৃপক্ষ। অবশ্য ধারণা করা হচ্ছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার লিটন দাসের নাম রয়েছে এ তালিকায়। যদিও এই তালিকায় শুধুমাত্র এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। 

এছাড়া বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ৫৭ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের আসরের নিলামে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন রয়েছেন সাউথ আফ্রিকার। 

এছাড়া আফগানিস্তান থেকে ১৪, ইংল্যান্ড ৩১, আয়ারল্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল্যান্ডস ৭, নিউজিল্যান্ড ২৭, শ্রীলঙ্কা ২৭, সংযুক্ত আরব আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ এবং জিম্বাবুয়ে থেকে নিবন্ধন করেছেন ৬ জন ক্রিকেটার। সর্বনিন্ম ২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন স্কটল্যান্ড থেকে।

চলতি মাসের ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মিনি নিলাম।