NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রওশন এরশাদের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৮:২৩ পিএম

রওশন এরশাদের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সাথে বিদায়ি সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে তারা বৈঠক করেন। সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সাথে চীনের বিদায়ি রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ) এরশাদ এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।