NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাশিয়ায় ব্রায়ানস্ক অঞ্চলে তেলের ডিপোতে আগুন


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৮:২১ এএম

রাশিয়ায় ব্রায়ানস্ক অঞ্চলে তেলের ডিপোতে আগুন

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে তেলের ডিপোতে আগুন লেগেছে। স্থানীয় সময় বুধবার ভোরে সেখানে তেল সংরক্ষণের বিশাল ট্যাংকে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ।

রয়টার্স জানিয়েছে, ব্রায়ানস্ক অঞ্চলটি রাশিয়ার ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায়। সেখানকার উত্তরাঞ্চলীয় সুরাজ জেলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

 

 

গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আগুন ১৯ হাজার বর্গফুট এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সেখানে আগুন লাগার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: রয়টার্স।