NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাবার জোরেই স্লিপে ফিল্ডিং করতেন রমিজ রাজা


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৬ পিএম

>
বাবার জোরেই স্লিপে ফিল্ডিং করতেন রমিজ রাজা

ওয়াসিম আকরাম এবং রমিজ রাজা একদশক ধরে খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে। এমনকি ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যেরও অংশ ছিল তারা দুজন। তবে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম তার আত্মজীবনীমূলক বইয়ে  রমিজ রাজাকে নিয়ে করেছেন বিষ্ফোরক এক মন্তব্য।

সুলতান অব সুইংখ্যাত এই পেসার তার সেই বইয়ে জানান, বেশিরভাগ সময় স্লিপে দাঁড়ানো রমিজ তার বাবার পদমর্যাদা ব্যবহার করতেন। সেসময় নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টের উদাহরণও সামনে এনে দেখান ওয়াসিম।

সেই টেস্টের এক সকালে স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন রমিজ। দিনের প্রথম ওভারেই পেসার আসিফ ফরিদীর বলে জন রাইটের ক্যাচ ছেড়েছিলেন পিসিবির বর্তমান এই চেয়ারম্যান। সেসময় রমিজ প্রচুর ক্যাচ ছাড়তেন বলেও দাবি ওয়াসিম আকরামে।

ক্যাচ ছাড়া প্রসঙ্গে ওয়াসিম যেমনটা লিখেলেন, 'সে ম্যাচে প্রথম ওভার বল করেন পেসার আসিফ ফরিদি। নতুন বলে আমি আমার চতুর্থ ওভারে ছিলাম যখন নিউজিল্যান্ডের অধিনায়ক জন রাইট দ্বিতীয় স্লিপে রামিজকে ক্যাচ তুলেন। রমিজ স্লিপে ছিলেন পদমর্যাদার কারণে, কারণ তার বাবা একজন কমিশনার ছিলেন এবং তিনি আইতসিসন কলেজে পড়তেন। তিনি (রাজা) যতটা না ক্যাচ ধরছিলেন, তার চেয়ে বেশি ড্রপ করেছেন।'