NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

মিশিগানে দুই দিনব্যাপী দেশীয় খাবারের মেলা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩২ এএম

>
মিশিগানে দুই দিনব্যাপী দেশীয় খাবারের মেলা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই দিনব্যাপী দেশীয় খাবারের মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মেলার শেষ দিন ছিল শনিবার (২৬ নভেম্বর) রাত পর্যন্ত। 

আড্ডা মিউজিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এর পক্ষ থেকে প্রবাসীদের মধ্যে বাঙালি খাবারের স্বাদ তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন খাবারের স্বাদ নিতে মেলায় পরিবার-পরিজন নিয়ে ভিড় জমান ভোজনপ্রিয় মানুষেরা।      

বিশেষ করে বিভিন্ন স্বাদের খাবারের মধ্যে ছিল সরিষা ইলিশ, মোরগ পোলাও, কই ভুনা, গরুর মাংসের কালা ভুনা, হাঁসের মাংস, গরুর পায়া, কলিজা ভুনা ও ব্যুফেসহ ইত্যাদি খাবারের সমাহার। এছাড়াও পিঠার মধ্যে ছিল, দেশীয় মিষ্টি, কাঁচাগোল্লা, বালুশাহী মিষ্টি, পুলি পিঠা, সন্দেশ, ভাপা পিঠা, নকশী পিঠা, ফুচকা, চটপটি, সিঙ্গাড়া ও পিয়াজুসহ ছিল বিভিন্ন রকম পিঠা।

দর্শনার্থী তায়েফুর রহমান বাবু বলেন, আড্ডার এ ব্যতিক্রম আয়োজনে পরিবার পরিজন নিয়ে এসে খুবই ভালো লেগেছে। দেশীয় খাবারের সাথে লাইভ মিউজিকে বিনোদন উপভোগ করছি।
 
আড্ডা মিউজিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার শারমিন তানিম বলেন, দুই দিনব্যাপী এ মেলায় ব্যাপক সাড়া পেয়েছি। অনেকে শুধুমাত্র বাংলাদেশি খাবার খাওয়ার জন্য দূর থেকে এসেছে।