NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

চুমু দিয়ে চড় খেলেন সুনেরাহ


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০৮:২৭ পিএম

>
চুমু দিয়ে চড় খেলেন সুনেরাহ

‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’-এর মঞ্চে গান গাইছেন জেমস। হুডি পরে দর্শক সারিতে দাঁড়িয়ে গান উপভোগ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আচমকা এক তরুণী এসে সিয়ামের গালে চুমু দিয়ে বসেন। ঘটনার আকস্মিকতায় সিয়ামও ওই তরুণীর গালে সপাট চড় বসিয়ে দেন। চড় খেয়ে চুপসে যান ওই তরুণী। কিছু না বলে মুখ ঢেকে স্থান ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপস। নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল ফুটেজটি।

ভিডিও দেখে ওই তরুণীর পরিচয় জানা গেছে। তিনি ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। হঠাৎ কেন সিয়ামকে চুমু খেতে গেলেন সুনেরাহ— এই প্রশ্নের উত্তরে একেকজন যখন একেকরকম মন্তব্য করছে তখনই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, অন্তর্জালে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ের দৃশ্য। চিত্রনাট্যের প্রয়োজনেই সিয়ামকে চুমু খাওয়া এবং প্রত্যুত্তরে সিয়ামের চড় হজম করা।

উল্লেখ্য, দীপংকর দীপন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিতব্য চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক দীপংকর দীপন।