NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

‘লোক কম হবে জেনেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি’


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৫:৩৮ পিএম

‘লোক কম হবে জেনেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি’

ঢাকা: বিএনপি হীন উদ্দেশ্যে ১০ ডিসেম্বর নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বড় সমাবেশ কখনো রাস্তায় হয় না। এতে জনগণের দুর্ভোগ হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

 

 

তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনের সামনে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ ধরে। পুরো এক কিলোমিটার ধরেও যদি মানুষ হয় তাও ৫০ হাজারের বেশি হবে না। সেখানে তারা সমাবেশ করতে চায়। এর মানে তারাও জানে কত লোক সমাবেশে হতে পারে। সমাবেশে লোকসংখ্যা ৩০ থেকে ৫০ হাজারের বেশি যে হবে না সেটা আগে থেকেই বিএনপি জানে। কোনো অবস্থাতেই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়।

সরকার গন্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন কাউকে গন্ডগোল করার অনুমতি দিতে পারে না। সমাবেশের অনুমতি দিতে পারে, কিন্তু গন্ডগোল করার উদ্দেশ্যে সমাবেশের অনুমতি দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।