NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

কাতার বিশ্বকাপে যেসব বিধিনিষেধের জালে দর্শকরা!


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৬ এএম

>
কাতার বিশ্বকাপে যেসব বিধিনিষেধের জালে দর্শকরা!

রক্ষণশীল কাতারের স্টেডিয়ামে বসে খেলা দেখতে দর্শকদের সামনে আছে একটি লম্বা লিস্টের বিধিনিষেধ। আসুন তা আজকের আয়োজনে জেনে নিই-

ওয়েস্টার্ন দেশগুলোতে দর্শকদের পোশাক নিয়ে কোনো বিধিনিষেধ না থাকলেও কাতারে কিন্তু এ বিষয়টি অনেক বেশি গুরুত্ব পায়।



কাতারের আইন অনুযায়ী,  নারী বা পুরুষ উভয়েরই খোলামেলা পোশাক পরা নিষিদ্ধ। স্টেডিয়ামে খেলা দেখার সময় কোনো পুরুষ যদি আবেগে শার্ট খুলে ফেলে, তবে তাকে পেতে হবে শাস্তি, গুনতে হবে জরিমানাও।

যেকোনো পাবলিক প্লেসে আটসাঁট জামা কাপড় কখনই পরা যাবে না কাতারে। পোশাক এমন হতে হবে যেন কাঁধ এবং হাঁটু অবশ্যই ঢাকা থাকে। ফিফার ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্যের উল্লেখ রয়েছে।

আপনি জানলে অবাক হবেন, এ নিয়ম মেনে চলা হচ্ছে কি-না তা পর্যবেক্ষণের জন্য কাতারের স্টেডিয়ামে মোট ১৫ হাজার ক্যামেরা বসানো হয়েছে।

এ নিয়ম ভঙ্গ করলে ২৪ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা গুনতে হবে দর্শকদের। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯ লাখ টাকা।

যারা ফুটবলের মাঠে প্রিয়দলের জয়কে উদযাপন করতে অ্যালকোহল খেতে চান, তাদের জন্যও কিন্তু আছে কড়া বিধিনিষেধ। কাতারে পাবলিক প্লেসে কোনো জায়গায় অ্যালকোহল খাওয়া দণ্ডনীয় অপরাধ।

তারপরও যদি কেউ খেতে চায় তবে তারা সিলেক্টেড কিছু জায়গায় খেতে পারবে। এখানেও কিন্তু আছে বিধিনিষেধ। সিলেক্টেড সেসব জায়গায় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে অ্যালকোহল খাওয়া যাবে। এরপর তা খেলে গুনতে হবে জরিমানা। ব্রিটিশ ৭০০ পাউন্ড বা প্রায় ৮৬ হাজার টাকা জরিমানা দিতে হবে তাকে।

কাতার শহরে রাতে অ্যালকোহল খাওয়া সম্পূর্ণ নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ। স্টেডিয়ামে খেলা দেখতে কিংবা কাতারের যেকোনো স্থানে গিয়ে যদি কেউ কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়ায়, মারামারি করে রক্তাক্ত হয় তবে তাকে জরিমানা গুনতে হবে ২৪ থেকে ৩৬শ’ পাউন্ড।



এছাড়া কাতারে জোরে জোরে চিৎকার করা, খেলা দেখে হইহুল্লোড় করা, জোরে গান বাজালে তাকে ২৪শ’ পাউন্ড বা প্রায় ৩ লাখ টাকা জরিমানা গুনতে হবে। তবে স্টেডিয়ামে এ নিয়ম শিথিলযোগ্য।

এছাড়া যদি কেউ কারো ছবি ক্যামেরায় তোলে, কিংবা ধর্মীয় আচার ও কনস্ট্রাকশনের ছবি বিনা অনুমতিতে তোলে, যেখানে-সেখানে থুথু ফেলে তাহলেও গুনতে হবে জরিমানা। হতে পারে জেলও। তাই কাতারে ফুটবল ভক্তদের এসব নিয়ম মেনেই খেলা দেখতে হচ্ছে।