NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সাবেক অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন আর নেই


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৮ পিএম

সাবেক অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন আর নেই

ঢাকা: সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ৮৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শাহ মোহাম্মদ আবুল হোসেন একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন।

 

পাশাপাশি ২০০১ সালে জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

 

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।