NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আবার প্রেমে পড়েছেন পরীমণি!


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৪:০৮ এএম

আবার প্রেমে পড়েছেন পরীমণি!

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ভালোবেসে বিয়ে করেছেন তরুণ অভিনেতা শরিফুল রাজকে। ২০২১ সালের অক্টোবরে চুপিসারে একে-অপরকে কবুল বলেন তারা। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন।

বিয়ের পর থেকে ভালোবাসায় ডুবে ডুবে সংসার করছেন পরীমণি ও রাজ। তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান। অর্থাৎ পরীমণি অন্তঃসত্ত্বা। ইতোপূর্বে বেবিবাম্পের ছবিও প্রকাশ করেছেন নায়িকা।

porimoni
স্বামী রাজের সঙ্গে পরীমণি

স্বামী রাজের প্রতি পরীর ভালোবাসার কমতি নেই। একে-অপরকে পেয়ে যেন জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। অথচ সেই পরী কিনা আবার প্রেমে পড়লেন! না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অন্য কারো নয়, স্বামী শরিফুল রাজের প্রেমেই আবার পড়েছেন পরীমণি।

শুক্রবার (২৭ মে) রাতে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, স্বামী রাজ তাকে বিশেষ ডিনারের আয়োজন করে সারপ্রাইজ দিয়েছেন। তাতে একটি বিশেষ কেকও ছিল। কেকের উপর লেখা, ‘তুমি আমাকে আরও ভালো বানিয়েছো। আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে। ভালোবাসি তোমায় প্রিয় বউ’।

Porimoni
স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণি

ভালোবাসায় পূর্ণ সেই মুহূর্তগুলোর ছবি শেয়ার করেই পরীমণি লিখেছেন, ‘মাই ডিয়ার হাসবেন্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি!’

গত ২ মে কক্সবাজারে গিয়েছিলেন পরীমণি ও রাজ। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেই সফরের। ওটাই ছিল তার বিয়ের পর প্রথম অবকাশ যাপন কিংবা হানিমুন। দু’জন ইচ্ছেমতো সমুদ্র ও সৈকতের সৌন্দর্য উপভোগ করেছেন আর অনুভব করেছেন ভালোবাসার মুহূর্তগুলো। কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেও জানান দিয়েছেন, তারা দারুণ সুখে আছেন।