NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হজ ও ওমরা ব্যবস্থা বিষয়ক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৪ পিএম

হজ ও ওমরা ব্যবস্থা বিষয়ক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ব্যবস্থা বিষয়ক সম্মেলন-২০২২ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।  

সম্মেলনটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত ও সহজ হয়েছে।

 

হাজীদের সঙ্গে প্রতারণা করলে এজেন্সিগুলোকে কঠোর শাস্তি পেতে হবে। ’

 

তিনি বলেন, ‘ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। ইসলামের আদর্শ ধারণ করে সমাজ থেকে হিংসা বিভেদ সন্ত্রাস জঙ্গিবাদ ও অশিক্ষা দূর করে উন্নত সমাজ গড়তে হবে। ধর্মকে রাজনৈতিকভাবে যেন না ব্যবহার করা হয়। ’

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যে দেশে যাবেন সেখানকার আইন মেনে চলবেন। হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের যে প্রশংসা বাংলাদেশ পেয়েছে তা যেন অব্যাহত থাকে। ’