NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাদকপার্টি থেকে শক্তি কাপুরের ছেলে গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৬ পিএম

>
মাদকপার্টি থেকে শক্তি কাপুরের ছেলে গ্রেপ্তার

শাহরুখপুত্র আরিয়ান খানের মাদককাণ্ড নিয়ে হাঙ্গামা শেষ হলো কয়েকদিন হয়। যদিও শেষ পর্যন্ত আরিয়ান নির্দোষ প্রমাণিত হয়েছেন। এবার মাদককাণ্ডে নাম জড়ালেন বলিউডের আরেক শক্তিমান অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। 

রোববার বেঙ্গালুরুর একটি মাদকপার্টি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের দাবি, মাদকাসক্ত অবস্থাতেই ধরা পড়েন তিনি। সিদ্ধান্ত ছাড়াও গ্রেপ্তার করা হয় আরও ৫ জনকে। পরে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় উলসুর পুলিশ স্টেশনে। 

পুলিশ জানায়, গভীর রাতে বেঙ্গালুরুর এক বিলাসবহুল হোটেলে চলছিল মাদক পার্টি। সেই পার্টির ডিজে হিসেবে আমন্ত্রিত ছিলেন সিদ্ধান্ত। পার্টিতে উপস্থিত ছিলেন ৩৫ জন। তারমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ছয় ব্যক্তিকে। তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসটেন্স ধারায় মামলা করা হয়েছে বলে জানান বেঙ্গালুরুর পুলিশ কর্মকর্তা। আজই তাদের আদালতে তোলা হবে বলেও জানা যায়। সিদ্ধান্ত পার্টিতে মাদক সেবন করেছেন নাকি মাদক সেবন করেই পার্টিতে এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। 

জানা যায়, রোববারই মুম্বাই থেকে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। কাপুর পরিবারের কেউ জানতেনই না কোন হোটেলে থাকছেন সিদ্ধান্ত। 

শক্তি কাপুর সংবাদমাধ্যমে জানান যে, তার ছেলে মাদক নিয়েছেন এ কথা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এটা হতেই পারে না বলে দাবি অভিনেতার।