NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ব্রাজিল থেকে চিনি-গম-সয়াবিন আমদানি করতে চায় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩০ পিএম

>
ব্রাজিল থেকে চিনি-গম-সয়াবিন আমদানি করতে চায় বাংলাদেশ

ব্রাজিল থেকে চিনি, গম ও সয়াবিন তেল আমদানি করার বিষয়ে সরকারের আগ্রহের কথা দেশটির নতুন রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে এলে ব্রাজিলের নতুন দূতকে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত উচ্চ জাতের গরু, মুরগি ও হাঁস-মুরগির খাদ্য, মৎস্য খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শাহরিয়ার আলম আশা প্রকাশ করেন যে, ব্রাজিল মার্কোসুর (দক্ষিণ আমেরিকার ট্রেড ব্লক) দেশগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে। 

প্রতিমন্ত্রী ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ দেশটির নতুন প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। সেজন্য নতুন প্রশাসনের জন্য কাজ করার বাংলাদেশ উন্মুখ।

শাহরিয়ার আলম সম্প্রতি তার ব্রাজিল সফরের কথা স্মরণ করে দেশটির সঙ্গে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত চুক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ব্রাজিলের রিও ব্র্যাঙ্কো ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সমাপ্ত করার জন্য ব্রাজিল সরকারকে ধন্যবাদ জানান।

ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, তিনি তার ঢাকা মিশনে ব্রাজিলিয়ানদের কাছে বাংলাদেশকে আরও ভালোভাবে পরিচয় করিয়ে দিতে চান। ব্যবসায়িক যোগাযোগকে শক্তিশালী করতে এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রসারিত করার বিষয়েও কাজ করতে চান ফেরেস।  

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সুবিধার বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তার দেশ আগ্রহী বলেও প্রতিমন্ত্রীকে জানান।