NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মন্ত্রী-এমপির পদ বিক্রি শুরু করেছে বিএনপি : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:১০ এএম

মন্ত্রী-এমপির পদ বিক্রি শুরু করেছে বিএনপি : সেতুমন্ত্রী

ঢাকা:  বিএনপি হারিয়ে যাওয়া হাওয়া ভবন আর সেই ময়ুর সিংহাসন ফিরে পেতে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না।

 

 

সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মামা বাড়ির আবদার। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে এটা এখন মিউজিয়ামে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিজয়ের মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবেন, সন্ত্রাসী কাজ করবেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা নিয়ে ঝামেলা করবেন, এটা আমরা হতে দেব না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। ’

তিনি বলেন, ‘টাকা উড়ছে আকাশে-বাতাসে। ফখরুল ইসলাম টাকার বস্তার ওপর বসে আছেন। তাদের মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। টাকা নিয়ে কাকে মন্ত্রী-এমপি বানাবেন তা শুরু হয়ে গেছে। ’

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। আপনাদের নেতা অস্ত্র পাচারকারী। আপনাদের চাওয়া পূরণ হবে না।

সম্মেলনে আবারো আব্দুল হাইকে সভাপতি, সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি।