NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেয়েকে নিয়ে কাজী শুভর গান-ভিডিও


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২২ পিএম

>
মেয়েকে নিয়ে কাজী শুভর গান-ভিডিও

সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বিশেষ করে লোক গান গেয়ে বেশ খ্যাতি পেয়েছেন তিনি। ‘সোনা বউ’ সিরিজের কয়েকটি গান, ‘মন পাজরে’, ‘বউ এনে দে’, ‘সারাটি জনম’, ‘এত কাছে’সহ আরও অসংখ্য গানের মাধ্যমে শ্রোতাদের মন কেড়েছেন এই গায়ক।

এবার নিজের মেয়েকে নিয়ে গান করেছেন কাজী শুভ। যার শিরোনাম ‘কন্যারে আমার’। এর কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতায়োজন করেছেন আহাম্মেদ সজীব। ইয়াসিন বিন আরিয়ান চিত্রগ্রহণে গানটির ভিডিও পরিচালনা করেছেন পাভেল মাহমুদ জয়।

মজার বিষয় হলো এই গানের ভিডিওতে শুভর সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে পূর্ণতা। এবারই প্রথম বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে গান করেছেন এই গায়ক। ভিডিওতেও হাজির হচ্ছেন মেয়েকে নিয়ে। আর পুরো বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।