NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ইরানে পৃথক ঘটনায় চার পুলিশ ও এক ‘সন্ত্রাসী’ নিহত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৩ পিএম

ইরানে পৃথক ঘটনায় চার পুলিশ ও এক ‘সন্ত্রাসী’ নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে পৃথক ঘটনায় চার পুলিশ সদস্য এবং এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রভাবশালী বাহিনী ইসলামী রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, চার পুলিশ সদস্য নিহত হয়েছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে। তবে এর দিনক্ষণ জানানো হয়নি।

 

 

নিরাপত্তা বাহিনীতে বাধ্যতামূলক যোগদান নিয়ে বিরোধকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে। আঞ্চলিক পুলিশ প্রধান মেজর আলী রেজা সায়েদ বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, ইরানসার-বামপুর মহাসড়কের পাশে একটি ট্রাফিক পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য প্রাণ হারান।  

অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহসারে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের সদস্যরা এক ‘সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে।  

আইআরজিসির দাবি, মাহসারে তাদের একটি ক্যাম্পে হামলা চালায় দুই সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে থাকা দুই সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি চালান আইআরজিসির সদস্যরা। এতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।  
সূত্র : এএফপি